বিশ্বকাপের শেষ ছয় টিকিটে তুমুল লড়াই, ভাগ্য নির্ধারণে নামছে ১২ দল স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের শেষ ছয় টিকিটে তুমুল লড়াই, ভাগ্য নির্ধারণে নামছে ১২ দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬




৪৮ দলের বিশ্বকাপের ৪২টি দল ইতোমধ্যেই নিশ্চিত করেছে অংশগ্রহণ। বাকি ছয়টি জায়গার জন্য এখন শুরু হয়েছে শ্বাসরুদ্ধকর প্লে-অফ লড়াই, যেখানে অংশ নিচ্ছে মোট ১২টি দল।

ইউরোপ অঞ্চল থেকে ১২টি দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিলেও, শেষ চারটি স্থানের জন্য প্লে-অফে লড়ছে আরও ৮ দল। ৩১ মার্চ রাতেই নির্ধারিত হবে এই চার ভাগ্যবান দল।

এই ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বসনিয়া-হার্জেগোভিনা বনাম ইতালি। টানা দুই বিশ্বকাপে অনুপস্থিত থাকা ইতালি এবার জয়ের মাধ্যমে বিশ্বকাপে ফেরার মিশনে নামছে। বসনিয়ার মাঠে তাদের পারফরম্যান্স ঘিরে বাড়তি আগ্রহ ফুটবলপ্রেমীদের।

এছাড়া ইউরোপের অন্য ম্যাচগুলোতেও রয়েছে টানটান উত্তেজনা। সুইডেন নিজেদের মাঠে লড়বে পোল্যান্ডের বিপক্ষে। কসোভোতে মুখোমুখি হবে তুরস্ক, আর ডেনমার্ক খেলবে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে।

অন্যদিকে আন্তঃমহাদেশীয় প্লে-অফেও জমে উঠেছে প্রতিযোগিতা। ৩১ মার্চ রাতে মেক্সিকোতে কঙ্গোর বিপক্ষে খেলবে জ্যামাইকা। আর ১ এপ্রিল সকালে ইরাকের প্রতিপক্ষ বলিভিয়া। এই দুই ম্যাচের বিজয়ীরাই নিশ্চিত করবে বিশ্বকাপের শেষ দুই টিকিট।

সব মিলিয়ে বিশ্বকাপের বাকি ছয়টি স্থানের জন্য এই প্লে-অফ লড়াই ফুটবল বিশ্বে এনে দিয়েছে বাড়তি উত্তেজনা ও অনিশ্চয়তা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ