* মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের অঙ্গীকার*
আজ জালালাবাদ থানা পুলিশের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক কর্মসূচিতে ওসি হাবিব ভাইয়ের দাওয়াতে অংশগ্রহণ করতে পেরে ভালো লেগেছে। মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ ও জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে। তাই এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. শামসুল হাবিব ভাই। তাঁর দিকনির্দেশনা ও দৃঢ় অবস্থান মাদকমুক্ত সমাজ গঠনের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে বলে বিশ্বাস করি।
আসুন, আমরা সবাই শপথ করি— "জনতা-পুলিশ একসাথে, মাদকমুক্ত সমাজ গড়তে।"
মাদককে না বলুন, সুস্থ ও নিরাপদ আগামী প্রজন্ম গড়ে তুলুন।


0 মন্তব্যসমূহ