আগামীকাল বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি
https://newsbd3447.blogspot.com/
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১২: ১৮
১৪৪৭ হিজরি সনের পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ এবং শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
সভাটি সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
এদিকে, দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট তথ্য জানাতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এজন্য
নির্ধারিত ফোন নম্বর ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭-এ যোগাযোগ করতে বলা হয়েছে।এছাড়া চাঁদ দেখার তথ্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানানোর আহ্বান জানানো হয়েছে।
https://newsbd3447.blogspot.com/

0 মন্তব্যসমূহ