তুরস্ক ও সিঙ্গাপুরে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

তুরস্ক ও সিঙ্গাপুরে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

https://newsbd3447.blogspot.com/

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬






পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও সিঙ্গাপুর। তবে দুই দেশে ভিন্ন দিনে ঈদ উদযাপিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তুরস্কের ঘোষণায় বলা হয়েছে, আগামী শুক্রবার (২০ মার্চ) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ভিত্তিতে নেওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

অন্যদিকে সিঙ্গাপুর জানিয়েছে, দেশটিতে শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপিত হবে। সিঙ্গাপুরের কর্তৃপক্ষের মতে, জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী বৃহস্পতিবার তাদের আকাশে শাওয়ালের চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই।

উভয় দেশেই বুধবারকে রমজানের ২৮তম দিন হিসেবে গণনা করা হয়েছে। এছাড়া ঐতিহ্যগত চাঁদ দেখার পদ্ধতির পরিবর্তে পূর্বনির্ধারিত জ্যোতির্বৈজ্ঞানিক মডেলের ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।

https://newsbd3447.blogspot.com/

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ